প্রযুক্তির এই সময়ে নিজেকে বিকশিত এবং চাহিদার সবটুকু পূরণ করার জন্য মানুষ নতুনত্ব খোঁজার পেছনে ছুটে বেড়াচ্ছে এবং সেটা সম্ভবপর হচ্ছে গবেষণাধর্মী শিক্ষার মাধ্যমে । উক্ত সময়ে সেই শিক্ষাব্যবস্থা আরো যুগোপযোগী ও মানসম্মত করার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম স্যার মুন্নুজাহান ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল শিক্ষাক্রম পরিচালনার জন্য মহৎ উদ্দ্যোগ গ্রহণ করে। যার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরীর মাধ্যমে বাংলাদেশের অধিকাংশ জনগোষ্টির বা বেকার জনগণের হাতকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভাবে অংশগ্রহণ করা। তাই আমরা তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাসের সমন্বয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে আরোও ফলপ্রসু করে তোলার জন্য শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুলক চেতনা ও প্রযুক্তির উন্মেষ ঘটানোর কার্যক্রম গ্রহণের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করছি।

আমাদের বিশ্বাস সাধারণ ছাত্র-ছাত্রীরা এই পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা লাভের মাধ্যমে অনেক উপকৃত হবে এবং দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে।

বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং মুন্নুজাহান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এর সাফল্য কামনা করছি।

ধন্যবাদান্তে
শ্যামল কুমার মোহন্ত

ভাইস প্রিন্সিপাল

পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট